1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট

ইয়াবা ট্যাবলেট ও দুই’শ লিটার চোলাই মদসহ আটক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুলাউড়া থানা পুলিশ। সোমবার (১৫ই জুলাই) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে ও টিলাগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়নুল ইসলাম (৪০), চকের গ্রামের মৃত বশির আলীর ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬২০০ টাকা উদ্ধার করা হয়।

হরিচরণ রবি দাস (৪৬), লংলা চা বাগানের বাসিন্দা, পিতা শ্রী নাথ রবি দাস। তার হেফাজত থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ২০০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সদ্য নিযুক্ত মো. ওমর ফারুক জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

মাদক নির্মূলে প্রশাসনের এমন পদক্ষেপ’কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট