1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায় পটুয়াখালীর স্নেক ভেনম ফার্মে সম্ভাবনার দুয়ার, অনুমোদন ও বিনিয়োগের অপেক্ষায় অ্যান্টিভেনমের কাঁচামাল উৎপাদন মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

পটুয়াখালী শহরে ৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌর শহর থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধারসহ মো. আশিকুর রহমান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশিকুর রহমানকে আটকের পর তার কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইয়ামাহা এফজেড ভি-থ্রি (FZ-V3) মোটরসাইকেল এবং নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার আশিকুর রহমান পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাকড়াবুনিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, পটুয়াখালীতে মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট