1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান তিনটি অনুষদের শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত এসব সভায় তিনি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নেওয়ার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মেলন কক্ষে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। পরে তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। প্রতিটি সভায় সংশ্লিষ্ট অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি হলো তার শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে পবিপ্রবিকে একটি আধুনিক ও উৎকর্ষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় শিক্ষকরা শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং অনুষদভিত্তিক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। শিক্ষকদের বক্তব্য শুনে উপাচার্য এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উপাচার্য বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে পবিপ্রবিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংশ্লিষ্টরা জানান, এই মতবিনিময় সভাগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সঙ্গে প্রশাসনের কার্যকর যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট