1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন সীমান্তের হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে বিজিবির মানবিক সহায়তা ভোলায় স্ত্রী’র পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে হত্যার চেষ্টা

মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে হত্যা চেষ্টা, মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের মামলায় সোহাগ মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. সোহাগ মৃধা (৩৫) মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তর ঝাটিবুনিয়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাদী সারমিন সুলতানার স্বামী শাহরিয়ার আহম্মেদকে ঘর থেকে টেনেহিঁচড়ে উঠানে এনে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, সোহাগ মৃধা তার হাতে থাকা দা দিয়ে শাহরিয়ার আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় বাধা দিতে গেলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন। অভিযোগে বলা হয়েছে, হামলার সময় মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ মৃধার বিরুদ্ধে মারধর, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাকে মির্জাগঞ্জ থানার হত্যা চেষ্টা, মারধর, ছিনতাই ও শ্লীলতাহানির মামলাসহ একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী-শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মির্জাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোহাগ মৃধা তার খামারে লালন-পালন করা ‘কালো মানিক’ নামের একটি গরু ২০২৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় নিয়ে যান। এ ঘটনার পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং এলাকায় প্রভাব বিস্তার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট