1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

সুগন্ধা নদীতে গোসলে নেমে নিখোঁজ, একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বাবুগঞ্জের সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুম্মান ব্যাপারী (২৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কেদারপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রুম্মান ব্যাপারী উপজেলার কেদারপুর ইউনিয়নের ছানিকেদারপুর গ্রামের মো. জাকির ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে রুম্মান সুগন্ধা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর স্রোতে ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দিনব্যাপী অভিযান চালালেও তাঁর সন্ধান পায়নি।

অবশেষে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুগন্ধা নদীর কেদারপুর এলাকায় তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের স্বজনরা জানিয়েছেন রুম্মান মৃগীরোগে ভুগছিলেন। এর আগেও তাঁর পানিতে দুর্ঘটনার শিকার হওয়ার ইতিহাস রয়েছে। থানায় কোনো অপমৃত্যু মামলা বা অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট