1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা

চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

পর্যটন নগরী ভোলার চরফ্যাশন শহরের সড়ক, ফুটপাত ও ড্রেনের অবৈধ দখলদারদের আগামী তিন দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দখল না ছাড়লে প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

পর্যটন নগরী চরফ্যাশন শহরের বিভিন্ন সড়ক, ফুটপাত ও ড্রেন ভ্রাম্যমাণ হকার, অবৈধ দোকানপাট এবং অনিয়ন্ত্রিত পরিবহনের দখলে চলে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিদিনের তীব্র যানজট ও চলাচলে প্রতিবন্ধকতার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন শহরের সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে কঠোর নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী, অবৈধভাবে দখল করে রাখা স্থাপনা ও প্রতিবন্ধকতা আগামী তিন দিনের মধ্যে স্বেচ্ছায় অপসারণ করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কেউ স্থাপনা অপসারণ না করলে প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেন দখলের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট