1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা

কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি ভেসে এসেছে। বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে সৈকতের ঝাউবাগান সংলগ্ন পূর্বাংশে বিশালাকৃতির প্রাণীটি আটকে পড়ে। স্থানীয়দের দাবি, গত দুই দশকে কুয়াকাটা উপকূলে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সমুদ্রে তিমিটিকে ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা। পরে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করেন। তবে তিমিটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে জোয়ারের স্রোতে ভেসে এসে এটি সৈকতের ঝাউবাগান এলাকায় আটকে পড়ে।

উপরা’র আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, “ধারণা করা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এটি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি উদ্বেগজনক ঘটনা। তিমিটির কঙ্কাল সংরক্ষণ করা হলে গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিরল এ সামুদ্রিক প্রাণীটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। অনেকে ঘটনাস্থলে ভিড় করছেন এবং তিমিটির কঙ্কাল সংরক্ষণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট