1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার র‌্যালি, আলোচনা আর সচেতনতার বার্তায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় নুর হোসনের বাড়ির পাহাড়ি মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরদারিকে তোয়াক্কা না করে প্রকাশ্যেই পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ের বড় একটি অংশ কেটে ফেলা হয়েছে। মাটি কাটার কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর ও শ্রমিক। পাহাড়ের ঠিক উপরে বসতঘর থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুম সামনে থাকায় পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় এভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং হুমকির মুখে পড়ছে আশপাশের বসতবাড়ি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন,দিনের বেলাতেই প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। বর্ষায় যদি পাহাড় ধসে পড়ে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পরিবেশ সচেতন মহলের দাবি, অবৈধভাবে পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি বাড়ছে ভূমিধসের ঝুঁকি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে পাহাড়ের মালিক নুর হোসন বলেন, আমার বাসার চারদিকে মাটি কাটা হয়ে যাওয়ায় আমার বাড়িতে প্রবেশ ঝামেলা হয় এবং বাড়িটি ভেঙে পড়ার আশংকা রয়েছে। ফলে একটি রাস্তার কাজের মাটি প্রয়োজন হওয়ায় আমিও মাটি দিতে ইচ্ছুক হই।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, যেহেতু বিষয়টি আপনারা অবগত করেছেন সেহেতু আমি ছুটিতে থাকায় অফিসার ইনচার্জকে বলেছি ব্যবস্থা গ্রহণ করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট