1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

“পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছি”: এমপি আলতাফ হোসেন চৌধুরী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, স্বল্প সময়ে পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১২টায় পটুয়াখালী ব্যায়ামাগারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ম্যাডাম খালেদা জিয়া পটুয়াখালী জেলাকে নিজ জেলা হিসেবে দেখেন। বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও পটুয়াখালীকে তার নিজ জেলা হিসেবে দেখেন। তাকে পটুয়াখালীতে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আসবেন।”

শত শত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “নির্বাচনে এক লক্ষ ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ ও দায়বদ্ধ। নির্বাচনে যারা ভোট দেননি বা বিরোধিতা করেছেন, আমি তাদেরও এমপি। তাদের প্রতিও আমার দায়িত্ব রয়েছে।”

তিনি উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগের সময় উন্নয়নের বরাদ্দ ভুয়া মাস্টার রোল করে আত্মসাৎ করা হয়েছে। উন্নয়নের জন্য সকল বরাদ্দ আমাদেরকে সততার সাথে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কোন অনিয়ম করা যাবে না। এমপির ডিউ অনুমতি ছাড়া কোন কাজ হবে না।”

সভার আগে এমপি আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ম্যাডাম খালেদা জিয়া ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করেছেন। বর্তমানে হাসপাতালে ডাক্তার, নার্স ও লোকবলের স্বল্পতা রয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।”

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের নেতা অ্যাড. আল আমিন সুজনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা যুবদলের নেতা অ্যাড. তৌফিক আলী খান কবির, জেলা কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান টিটু ও কমলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম মৃধা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা ও হাসপাতাল কমিটির সদস্য অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালামসহ বিএনপির নেতৃবৃন্দ।

বাংলাদেশে সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজে বরাদ্দ নিশ্চিতকরণ ও তদারকির দায়িত্ব পালন করেন। পটুয়াখালী জেলা উপকূলীয় অঞ্চল হিসেবে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোগত চ্যালেঞ্জের সম্মুখীন। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এ অঞ্চলের জন্য অগ্রাধিকারমূলক বিষয়। বিশেষজ্ঞরা মনে করেন, উন্নয়ন বরাদ্দের স্বচ্ছ ব্যবস্থাপনা ও স্থানীয় চাহিদাভিত্তিক পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট