1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

লংগদুতে কৃষকদের GAP প্রশিক্ষণ ও সনদ প্রদান

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে লংগদু হর্টিকালচার সেন্টার হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক অরুণ রায় এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান।

প্রশিক্ষণে কৃষকদের নিরাপদ ফসল উৎপাদন, পরিবেশবান্ধব কৃষি চর্চা, মানসম্মত উৎপাদন প্রক্রিয়া এবং বাজারজাতকরণের ক্ষেত্রে GAP সার্টিফিকেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আলোচকরা বলেন, GAP সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা সম্ভব।

দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়, যা তাদের নিরাপদ কৃষি চর্চায় আরও উৎসাহিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট