1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণের সাহসী উদ্যোগ নিয়ে ইতিমধ্যে ৩১ জেলা পাড়ি দিয়ে ভোলায় পৌঁছেছেন কক্সবাজারের তরুণী সাদিয়া সুলতানা। বছরের প্রথম দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রায় দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানুষের সান্নিধ্য পাওয়াই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সাদিয়া সুলতানা কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস আহমেদের মেয়ে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে বিবিএতে অধ্যয়ন করছেন। গত ১ জানুয়ারি যাত্রা শুরুর পর মাঝপথে নির্বাচন ও রমজান মাসের কারণে কিছুদিন বিরতি দিলেও এখন পর্যন্ত তিনি ৩১টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন। সর্বশেষ বরগুনা সফর শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভোলায় পৌঁছান।

সাদিয়া বলেন, প্রতিটি জেলায় তিনি দুই দিন করে সময় দিচ্ছেন। এতে স্থানীয় মানুষের জীবনযাপন, ভাষা ও সংস্কৃতি কাছ থেকে জানার সুযোগ হচ্ছে। একা ভ্রমণে কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, বিভিন্ন জেলার ভ্রমণপিপাসু মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের সহযোগিতা তাকে এগিয়ে যেতে সহায়তা করছে।

তিনি আরও জানান, ৬৪ জেলা ভ্রমণ শেষ করার পর তার পরবর্তী লক্ষ্য বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় এবং বিশ্বভ্রমণে বের হওয়া।

পরিবারের সমর্থনের বিষয়ে সাদিয়া বলেন, “বাবা-মা জানেন আমি ভ্রমণ ভালোবাসি। তারা আমাকে নিরুৎসাহিত করেন না, তবে সব সময় সতর্ক থাকতে বলেন।” একজন নারী হিসেবে একা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “এখন পর্যন্ত আমার কাছে বাংলাদেশ নিরাপদই মনে হয়েছে। আমি একা হেঁটে ঘুরে বেড়াচ্ছি, কোথাও বড় ধরনের সমস্যায় পড়িনি।”

এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ৩১ জেলা ঘুরে এক তরুণীর ভোলায় আসার বিষয়টি তিনি শুনেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজন হলে তাকে নিরাপত্তা ও আইনগত সহায়তা দেওয়া হবে।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে নতুন করে জানার আগ্রহ তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট