1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় আ.লীগ অফিসের তালা ভাঙার অভিযোগ, দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি কুয়াকাটায় পাওনা টাকার জেরে দোকানে ভাঙচুর, ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড দশমিনায় অটোরিকশা চালক ইয়াবাসহ গ্রেফতার জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষামূলকভাবে চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ পায়রা সেতু টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোড ট্রাক ছাড়ায় টোল কালেক্টর বরখাস্ত পটুয়াখালিতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, একজন আটক কলাপাড়ায় জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়ম: ৮০ কেজির বদলে মিলছে ৪৮-৫৮ কেজি ভোলায় কৃষক বাজারের আয়োজন, স্থানীয় কৃষকের পণ্যে সরগরম মেলা যুক্তরাষ্ট্র-ইরান অস্ত্রবিরতি: উভয় পক্ষের বিজয় দাবি, হরমুজ প্রণালী পুনরায় খোলার পথ সুগম

কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক অভিযানে উদ্ধার করা হয় বিভিন্ন পরিমাণ মাদকদ্রব্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়ার উদ্যোগে মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) মহিপুর থানাধীন মেলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিকেল ২টা ৫০ মিনিট থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত চলা অভিযানে দুটি পৃথক স্থানে তল্লাশি চালানো হয়।

প্রথম অভিযানে মেলাপাড়া এলাকার একটি সড়ক থেকে মো. মেহেদী (২৭)-কে ৬৮ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই দিনে অন্য একটি অভিযানে স্থানীয় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে মো. আছাব ঘরামী (৩৩)-কে ৫২ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। আদালত উভয় আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউশন দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আকবর হোসেন। ডিএনসি জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলগুলোতে ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট