1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় আ.লীগ অফিসের তালা ভাঙার অভিযোগ, দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি কুয়াকাটায় পাওনা টাকার জেরে দোকানে ভাঙচুর, ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড দশমিনায় অটোরিকশা চালক ইয়াবাসহ গ্রেফতার জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষামূলকভাবে চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ পায়রা সেতু টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোড ট্রাক ছাড়ায় টোল কালেক্টর বরখাস্ত পটুয়াখালিতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, একজন আটক কলাপাড়ায় জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়ম: ৮০ কেজির বদলে মিলছে ৪৮-৫৮ কেজি ভোলায় কৃষক বাজারের আয়োজন, স্থানীয় কৃষকের পণ্যে সরগরম মেলা যুক্তরাষ্ট্র-ইরান অস্ত্রবিরতি: উভয় পক্ষের বিজয় দাবি, হরমুজ প্রণালী পুনরায় খোলার পথ সুগম

কুয়াকাটায় পাওনা টাকার জেরে দোকানে ভাঙচুর, ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় পাওনা টাকাকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা পৌরসভার হোটেল আমানের সামনে অবস্থিত একটি দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ বাশার অভিযোগ করেন, পূর্বের আর্থিক লেনদেনের জের ধরে স্থানীয় এক মৎস্য আড়ৎ ব্যবসায়ী তার দোকানে এসে প্রথমে গালাগালি করেন এবং পরে ভাঙচুর চালান।

তার দাবি, একপর্যায়ে দোকানের বিভিন্ন মালামাল ছুড়ে ফেলে দেওয়া হয় এবং কাচসহ বেশ কিছু সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর দোকানের ক্যাশে থাকা প্রায় ৯০ হাজার টাকা আর পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ভুক্তভোগীর বাবা আনোয়ার মাঝির সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পূর্বের আর্থিক লেনদেন ছিল। সেই লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এ ধরনের ঘটনা ব্যবসায়িক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং ক্ষয়ক্ষতির বিষয় যাচাই করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট