1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা বাউফলে যুবদলের শোভাযাত্রায় হামলা মামলায় ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার জিয়া হত্যাকাণ্ডের ৪৫ বছর পর পলাতক সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার প্রিজারভেটিভের আধিক্য: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব প্রথম ছয় মাসে মব সহিংসতায় নিহত ১৩৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬: এইচআরএসএস নেছারাবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডিতে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট ও শহর রক্ষা বাঁধ কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও-র

ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের এক নেতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে সুষ্ঠু বিচার, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে পটুয়াখালী শহরের একটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৫ মার্চ চাঁদার দাবিকে কেন্দ্র করে তার ওপর হামলা চালানো হয়। এ হামলা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় গণসংযোগ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আলমের নির্দেশে সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার সময় একদল ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করে।

মনির মোল্লা জানান, এ ঘটনায় দুমকি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে পরে তারা জামিনে মুক্ত হয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মনির মোল্লার বিরুদ্ধে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করা হয়।
মনির মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এসব করা হচ্ছে।”

তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এর আগে চাঁদার দাবিকে কেন্দ্র করে পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট