1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ দেশে ১৩৬ বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট শনিবার রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ পটুয়াখালীর সাবেক পৌরচেয়ারম্যান আব্দুল হক মিয়ার ইন্তেকাল দেড় দিনের তেল এখন ২ ঘণ্টায় বিক্রি—সংসদে জ্বালানিমন্ত্রী ভোলায় করজে হাসানা সংগঠনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত, টি-শার্ট বিতরণ ও নতুন সদস্য গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে জার্মানির প্রবৃদ্ধি কমানোর পূর্বাভাস, বাড়ছে মূল্যস্ফীতি ন্যাটো ছাড়ার বিষয়টি ‘গুরুতরভাবে বিবেচনায়’—ট্রাম্পের মন্তব্যে নতুন কূটনৈতিক উত্তেজনা ইরানের নতুন নেতার যুদ্ধবিরতির অনুরোধ—ট্রাম্পের দাবি, শর্ত হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা

পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তরের সমন্বয়ে সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩ লাখ ২৯ হাজার ৪০ টাকা মূল্যের ২৭ হাজার ৪২০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ঘটনাস্থলে ইজিবাইক চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ইজিবাইকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট