1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মতিঝিলে মানবপাচার চক্রের চার রোহিঙ্গা সদস্য গ্রেপ্তার, উদ্ধার ভিসা ও মোবাইল জ্বালানি সংকটে ডিজিটাল সেবা ঝুঁকিতে: নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করার দাবি গ্রাহক অ্যাসোসিয়েশনের শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান ডিজেল সংকটে পটুয়াখালীতে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের পরিস্থিতি নেই: বাণিজ্যমন্ত্রী নওগাঁয় সড়ক অবরোধ করে ডাকাতি: আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার হাম পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ দেশে ১৩৬ বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট শনিবার রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের পরিস্থিতি নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

জ্বালানি পরিস্থিতি নিয়ে দেশে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অপ্রয়োজনীয় ভয় পরিস্থিতিকে জটিল করে তোলে, তবে বাস্তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরের তোপখানাস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “আতঙ্ক ছড়িয়ে পড়লে তা একে অপরকে প্রভাবিত করে এবং পরিস্থিতিকে অযথা জটিল করে তোলে।” বর্তমানে এমন কোনো বাস্তব পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে।
মন্ত্রী জানান, দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাও সচল আছে। “পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে, বিদ্যুৎও স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে—তাহলে সংকটের প্রশ্ন আসে না,” বলেন তিনি।
সরকার পরিস্থিতি দায়িত্বশীলভাবে মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও দ্রব্যমূল্যের চাপ সরকার দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে এবং এ ক্ষেত্রেও একইভাবে কাজ করছে।
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর সিপি (Contract Price) এবং প্রিমিয়ামের ওপর ভিত্তি করেই দেশে এলপিজির মূল্য নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এর প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।
তিনি আরও বলেন, আগে যেখানে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫৫–৬০ ডলার ছিল, তা বর্তমানে প্রায় ১১৬ ডলারে পৌঁছেছে। তবে সরকার জনগণের স্বার্থ বিবেচনায় দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

সবশেষে তিনি জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সচেতন ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট