1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় করজে হাসানা সংগঠনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত, টি-শার্ট বিতরণ ও নতুন সদস্য গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে জার্মানির প্রবৃদ্ধি কমানোর পূর্বাভাস, বাড়ছে মূল্যস্ফীতি ন্যাটো ছাড়ার বিষয়টি ‘গুরুতরভাবে বিবেচনায়’—ট্রাম্পের মন্তব্যে নতুন কূটনৈতিক উত্তেজনা ইরানের নতুন নেতার যুদ্ধবিরতির অনুরোধ—ট্রাম্পের দাবি, শর্ত হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বাউফলে তরমুজ ক্ষেতের বিরোধে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ পটুয়াখালীর দুমকিতে কলেজ শিক্ষকসহ দুই আসামি গ্রেফতার লংগদুতে কৃষি রূপান্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল ভোলা সদরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জ্বালানির দামে লাগাম টানতে এক মাসের জন্য ফুয়েল লেভি কমাল দক্ষিণ আফ্রিকা

ভোলায় করজে হাসানা সংগঠনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত, টি-শার্ট বিতরণ ও নতুন সদস্য গ্রহণ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভোলা জেলায় হযরত শাহজালাল (র.) এর ভক্ত ও আশিকান সংগঠনের অধীন করজে হাসানা সংগঠনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে টি-শার্ট বিতরণ এবং নতুন সদস্য গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহজালাল মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফর মাঝি, যিনি দরবারে হযরত শাহজালাল (র.) সিলেটের অন্যতম সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর এলজিইডির উপসহকারী খাদ্য পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ ফারুক মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মোঃ মাহবুব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহপরান জিহান, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আমিনুল ইসলাম (শাহজাদা), প্রচার সম্পাদক মোঃ মোশারফ, সভাপতি ও সংগঠন কার্যক্রম পরিচালনাকারী মোহাম্মদ মুসলেউদ্দিন এবং লোন সুপারিশদাতা মোঃ ফারুক মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শরীয়ত মোতাবেক সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হবে। তারা সংগঠনের শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
এ সময় বক্তারা ভোলার সাবেক মন্ত্রী মোহাম্মদ মোশারফ হোসেন শাহজাহানের স্মৃতিচারণ করেন এবং তার প্রতিষ্ঠিত বন্ধুজন সংগঠনের কথাও উল্লেখ করেন। তারা তার দেখানো পথে চলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রম দীর্ঘস্থায়ী ও সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতি মাসে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব সকল সদস্যের সামনে উপস্থাপন করা হবে এবং স্বচ্ছতা বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট