1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার কাঠামো নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সময়োপযোগী করা প্রয়োজন। বর্তমান সময়ে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের দ্রুত প্রসার ঘটলেও বিদ্যমান ব্যবস্থাপনা কাঠামো সেই পরিবর্তনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠতে পারেনি।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বিস্তার সীমিত ছিল। কিন্তু বর্তমানে ডিজিটাল ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। ফলে নীতিমালা ও ব্যবস্থাপনায় আধুনিকায়ন অপরিহার্য হয়ে উঠেছে।

মন্ত্রী আরও বলেন, সামগ্রিক গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনতে কাজ চলছে। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে কার্যকর ও স্বচ্ছ জবাবদিহিতা ব্যবস্থা গড়ে তোলা হবে।

এর আগে একই দিনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট