1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বছরে ২০০ কোটি টাকার মাছের বেচাকেনা, বদলে যাচ্ছে পাঁচ শতাধিক পরিবারের জীবিকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’ হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬

মনপুরায় বাড়িতে পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আব্দুর রহমান সোয়েব, মনপুরা, প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাট এলাকার বাসিন্দা মো. নজু পিটার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে পেট্রোল মজুদ রেখে লিটারপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করছিলেন। বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে লোকজন সেখানে এসে জ্বালানি কিনতেন বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে পেট্রোল বিক্রি হলেও আগে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাম্প্রতিক অভিযানের পর অবৈধ জ্বালানি ব্যবসা বন্ধ হবে বলে তারা আশা করছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট