1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে নির্বাচনে যারা কাজ করেছেন, তারাই ‘বড় আত্মীয়’: নুর দুমকিতে ঈদ আনন্দ মেলায় উপচে পড়া ভিড়, উৎসবমুখর পায়রা তীর সালিশে ‘চোর’ সাব্যস্তের অভিযোগ, অপবাদ সইতে না পেরে গৃহিনীর মৃত্যু

পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ঈদযাত্রা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে পটুয়াখালী লঞ্চঘাট আকস্মিক পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। পরিদর্শনকালে তিনি লঞ্চের সার্বিক অবস্থা, ভাড়া ও যাত্রীসেবা নিয়ে খোঁজখবর নেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পটুয়াখালী লঞ্চঘাট পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় তিনি ঢাকাগামী লঞ্চগুলোতে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ভাড়া নির্ধারণ, সেবা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী লঞ্চঘাটের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে নির্ধারিত ভাড়ার তুলনায় প্রায় ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার বিষয়টি বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক জাকির শাহরিয়ার এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাজন বসাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের যাত্রীসেবা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি নদীবন্দরের শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট