1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কৃত্রিম বুদ্ধিমত্তা আইনে শিথিলতা আনছে ইইউ, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় বিলম্ব, নগ্নতা তৈরির এআই নিষিদ্ধ রাশিয়া থেকে আসা দুটি ড্রোন লাটভিয়ায় বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত তেল সংরক্ষণাগার ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’ সঙ্গে আলোচনাকারী হামাস নেতার ছেলে নিহত ইরান যুদ্ধের জেরে ২০২৬-৩০ সালে কমে যাবে ১২০ বিলিয়ন কিউবিক মিটার এলএনজি সরবরাহ: আইইএ ইরান-যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান, ট্রাম্পের দাবি ‘দ্রুত সমঝোতা সম্ভব’ রাঙ্গাবালীতে চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ চরফ্যাশনে ২ হাজার জেলে পরিবার পেল ইলিশ নিষেধাজ্ঞার খাদ্য সহায়তা পটুয়াখালীতে ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ২৪ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ গোপালগঞ্জে র‍্যাব সেজে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণকারী বাউফল থেকে গ্রেফতার ভোলায় বিএনপি নেতা জাকির ফরাজীর মুক্তির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি

নির্বাচনে যারা কাজ করেছেন, তারাই ‘বড় আত্মীয়’: নুর

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে যারা তাঁর পক্ষে কাজ করেছেন, তারাই তাঁর ‘বড় আত্মীয়’। তিনি বলেন, রাজনীতিতে ব্যক্তিস্বার্থ নয়, সততা ও আইনসম্মত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্য।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় চরকাজল হাইস্কুল মাঠ-এ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, নির্বাচনের সময় মানুষের বিভিন্ন আচরণ কাছ থেকে দেখেছেন তিনি। যারা প্রতিকূল পরিস্থিতিতেও তাঁর পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তাঁর সঙ্গে থেকে কেউ যেন অন্যায়-অবিচারে জড়িত না হন।

প্রতিমন্ত্রী বলেন, অসহায় মানুষদের কর্মসংস্থান বা ব্যবসার সুযোগ তৈরির মাধ্যমে সহায়তা করা হবে। তবে সামান্য সুবিধা নেওয়ার জন্য সম্মানহানি বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ইউনিয়ন পরিষদের স্বল্প পরিমাণ সহায়তার দিকে না তাকিয়ে বৈধ উপায়ে উন্নয়নের সুযোগ গ্রহণের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে এমন কাজ করতে চান, যাতে পুনরায় ভোট চাইতে না হয়। এলাকাবাসী যেন তাঁর সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন করে, সেটিই তাঁর প্রত্যাশা।

নির্বাচন প্রসঙ্গে নুর দাবি করেন, তিনি বিজয়ী না হলে গলাচিপা-দশমিনার পরিস্থিতি খারাপ হতে পারত। নির্বাচনের আগে ও চলাকালে প্রতিপক্ষের হামলা ও বাধার অভিযোগও করেন তিনি। তবে অতীতের বিরোধ ভুলে গিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভুল বুঝতে পারলে সংশ্লিষ্টদের জনগণের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন।

তিনি বলেন, চরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নে এমবিবিএস চিকিৎসক বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চরকাজল ও চরবিশ্বাস এলাকায় একটি থানা স্থাপনের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাজল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান হাওলাদার। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট