1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় পায়রা নদীর ওপর নির্মিতব্য নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেতুটি বাস্তবায়িত হলে বরিশাল থেকে দুমকি হয়ে বাউফলসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দুমকি–বাউফল সড়কের সংযোগস্থল রাজাখালী প্রস্তাবিত গোলচত্বর এলাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১,০২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হবে। এর মোট দৈর্ঘ্য হবে ১,৩৮০ মিটার। এর মধ্যে মূল সেতু অংশ ৪২০ মিটার, যা স্টিল টাইড আর্চ প্রযুক্তিতে নির্মিত হবে। বাকি ৯৬০ মিটার ভায়াডাক্ট অংশ প্রি-স্ট্রেসড আই-গার্ডার দিয়ে তৈরি করা হবে।

প্রকল্পের আওতায় ৩ দশমিক ২৯ কিলোমিটার সংযোগ সড়ক, টোল প্লাজা, ওয়েই ব্রিজ এবং নদীতীর সংরক্ষণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। নির্মাণকাজ পরিচালনা করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান China Road and Bridge Corporation।

সংশ্লিষ্টরা মনে করছেন, সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম, যাতায়াত ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট