1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহিপুর কলেজ ছাত্রদল নেতা সিয়াম মাহমুদ বহিষ্কার পটুয়াখালীর মৌকরনে খাবারের বিষক্রিয়ায় একই পরিবারের ৬ জন অসুস্থ, লুটপাটের অভিযোগ “যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি সবার জন্যই কাজ করব”;এম নাসের রহমান ভোলায় মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস: ১৫ পরিবার করছে গ্যাসে রান্না মহিপুরে সমুদ্রগামী নৌযানে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মতবিনিময় সভা এয়ারগানের কারখানায় পরিনত শ্রীমঙ্গলে আবারও ৫টি এয়ারগ্যান উদ্ধার ভোলার দৌলতখানে বায়োগ্যাসভিত্তিক পোল্ট্রি খামারে খামারিদের এক্সপোজার ভিজিট তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার এগারো দলীয় জোটের জনসভামঞ্চে স্বেচ্ছাসেবক দল নেতা; রাজনৈতিক অঙ্গনে আলোচনা পিয়ে বেড়ানো সাংবাদিক বাছিত সন্ত্রাসী হামলায় আহত হয়ে মানবেতর জীবন-যাপন

পটুয়াখালীর মৌকরনে খাবারের বিষক্রিয়ায় একই পরিবারের ৬ জন অসুস্থ, লুটপাটের অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নে সেহেরি খাওয়ার পর খাবারের বিষক্রিয়ায় একই পরিবারের ছয়জন অসুস্থ হয়েছেন। তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঘরে লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার ভোররাতে সেহেরি খাওয়ার পরপরই সদর উপজেলার মৌকরন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্তিকপাশা এলাকার মুন্সি বাড়ির সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের দাবি, পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন। পরে বেলা ১২টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অসুস্থরা হলেন—ওমর ফারুক (৫৫), আহসানুল্লাহ সায়েম (২২), আজিজ মুন্সি (১০৭), হাওয়া বেগম (৯০), তাসলিমা বেগম (৪০) ও তানিজা বেগম (২০)। চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

পরিবারের স্বজনদের অভিযোগ, সবাই অচেতন হয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তবে লুট হওয়া সম্পদের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। খাবারের বিষক্রিয়ার কারণ এবং লুটপাটের অভিযোগ—উভয় বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট