1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন বরিশাল বিভাগে হামের হটস্পট বরগুনা: তিন শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক ভোলায় পাচারকালে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, মালিককে জরিমানা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি ব্যাচের শিক্ষার্থী তানভীর কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভোলায় নারী কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন, মুক্তির দাবি ভাঙ্গা–পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জোরালো পাজেরো জিপে রেণুপোনা পাচার: পটুয়াখালীতে ১ লাখ ৪০ হাজার রেণু উদ্ধার, আটক ২ কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ৪ মাদক কারবারি আটক

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী ‘জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ শুরু হয়েছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন–এর রেইজ প্রকল্পের আওতায় গ্রামীন জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও দুলারহাট ইউনিয়ন পরিষদের হলরুমে ১৬তম ও ১৭তম ব্যাচের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) এ. কে. এম. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (মাইক্রোফিন্যান্স) ও কো-অর্ডিনেটর (রেইজ প্রকল্প) মো. জাহিদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারি পরিচালক আর্জুর কুমার প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ, এরিয়া ইনচার্জ মো. আলী, শাখা ইনচার্জ মো. অহিদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই প্রশিক্ষণে বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, ফ্যাশন গার্মেন্টস, স্মল ইঞ্জিনিয়ারিং, থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড ফ্যাব্রিকেশন এবং ইলেকট্রিক্যাল কাজের ওপর দুটি পৃথক ব্যাচে মোট ৪২ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট