1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের অত্যাধুনিক এগ্রো ফুড ফ্যাক্টরির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর ভোলায় ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় দুই সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, বাধা দিতে গিয়ে পিতা কুপিয়ে জখম; প্রধান আসামি গ্রেপ্তার পয়লা বৈশাখের অজুহাতে ভোলায় ইলিশের আকাশছোঁয়া দাম, কেজি সাড়ে ৩ হাজার টাকা নানান আয়োজনে দশমিনায় বাংলা নববর্ষ উদযাপন অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে উৎসবের প্রস্তুতি সম্পন্ন ট্রাক থেকে মাছ ডাকাতি মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার গলাচিপায় ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মির্জাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা সংরক্ষিত আসন নীলফামারী -৩ মনোনয়ন ফরম জমা দিলেন ইফ্ফাত আরা জান্নাত দিশা

২৯৯ নং আসনের ধানের শীষের পক্ষে লংগদুতে স্বেচ্ছাসেবক দলের গণজোয়ার

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

রাঙামাটির লংগদু উপজেলায় ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে বিশাল মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিলটি মাইনীমুখ ইউনিয়নের মাইনী গাঁথা ছড়া সংযোগ সেতু থেকে শুরু হয়ে মাইনীমুখ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মাঠে এসে এক নির্বাচনী জনসভার মাধ্যমে শেষ হয়।জনসভায় লংগদু উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম (তারা)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আবু নাছির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সদস্য সচিব আবদুল বারেক দেওয়ান, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, লংগদু উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রয়েছে। তারা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিপুল পরিমাণ ভোট দিয়ে দীপেন দেওয়ানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট