1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে নির্বাচনে যারা কাজ করেছেন, তারাই ‘বড় আত্মীয়’: নুর দুমকিতে ঈদ আনন্দ মেলায় উপচে পড়া ভিড়, উৎসবমুখর পায়রা তীর সালিশে ‘চোর’ সাব্যস্তের অভিযোগ, অপবাদ সইতে না পেরে গৃহিনীর মৃত্যু

ভোলা-১ আসনে পার্থের পক্ষে প্রতিদিনই ভোট চাচ্ছেন স্ত্রী শেখ শাইরা শারমিন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে ভোট চেয়েছেন তাঁর স্ত্রী শেখ শাইরা শারমিন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি সাবেক সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে শেখ শাইরা শারমিন গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ভোলার উন্নয়ন, অবকাঠামো ও স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

শেখ শাইরা বলেন, গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়ী করা হলে সংসদে ভোলাবাসীর দাবিদাওয়া জোরালোভাবে তুলে ধরা হবে। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের কী মনে হয়, কে আপনাদের দাবিদাওয়া সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে পারবে?” এ সময় উপস্থিত জনতা হাততালি দিয়ে ‘পার্থ ভাই’ বলে সাড়া দেন।

তিনি আরও বলেন, তাঁরা কখনো ভয়কে প্রাধান্য দেননি। তাঁদের জবাবদিহিতা আল্লাহর দরবারে—এই বিশ্বাস থেকেই অবিচার ও অন্যায় থেকে দূরে থাকার কথা জানান তিনি। ভোলার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে স্বপ্নের কথাও তুলে ধরেন শেখ শাইরা। এ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বে না থেকেও ব্যারিস্টার পার্থ ভোলাবাসীর প্রতি আন্তরিকতা থেকে ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবি তুলে ধরেছেন।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে শেখ শাইরা একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি জানান, জরুরি সময়ে অসুস্থ রোগী বা কর্মীদের স্পিডবোটে দূরবর্তী এলাকায় নিতে গিয়ে নানা ঝুঁকি ও ভোগান্তির মুখে পড়তে হয়। এসব সমস্যা বিবেচনায় সংসদে গিয়ে ভোলার স্বাস্থ্যখাতের বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

উঠান বৈঠকে বিজেপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট