1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে নির্বাচনে যারা কাজ করেছেন, তারাই ‘বড় আত্মীয়’: নুর দুমকিতে ঈদ আনন্দ মেলায় উপচে পড়া ভিড়, উৎসবমুখর পায়রা তীর সালিশে ‘চোর’ সাব্যস্তের অভিযোগ, অপবাদ সইতে না পেরে গৃহিনীর মৃত্যু

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর উপজেলার দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ১০৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে রমজান আলী রনি (৩৮) নামের এই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভোলা সদর উপজেলার দরিরাম সংস্কর গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের ভয়াল আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোষ্ট গার্ড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট