1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায় পটুয়াখালীর স্নেক ভেনম ফার্মে সম্ভাবনার দুয়ার, অনুমোদন ও বিনিয়োগের অপেক্ষায় অ্যান্টিভেনমের কাঁচামাল উৎপাদন মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় “যুবশক্তির অংশগ্রহণে শিক্ষার উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা, ও বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ভোলা শহরের জিজেইউএস হলরুমে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ওবায়েদ বিন মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর পরিচালক (মনিটরিং ও ট্রেনিং) মো. হুমায়ন কবীর। সভা সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন।
আলোচনায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ শিক্ষানীতিতে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ কার্যকরভাবে কাজে লাগানো জরুরি।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে বইপড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষাবিদ, শিক্ষার্থী, সাংবাদিক, যুব প্রতিনিধি, এসএমসি সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট