1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায় পটুয়াখালীর স্নেক ভেনম ফার্মে সম্ভাবনার দুয়ার, অনুমোদন ও বিনিয়োগের অপেক্ষায় অ্যান্টিভেনমের কাঁচামাল উৎপাদন মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

পটুয়াখালীতে বস্তাবন্দী বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার; পুলিশের সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকার মুন্সি বাড়ির সামনে বহালগাছিয়া কচুরিপানা ভরা খাল থেকে ৫৯ বছর বয়সী পিয়ারা বেগমের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয়রা ও পিয়ারা বেগমের ছোট ছেলে সুমন লাশটি শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যা থেকে পিয়ারা বেগম নিখোঁজ ছিলেন। স্থানীয় কালাম মুন্সি জানান, পিয়ারা বেগমের ছোট ছেলে সুমনকে নিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর শনিবার আনুমানিক দুপুর ১টার দিকে বাড়ির সামনে রাস্তার দক্ষিণ পাশে বহালগাছিয়া খালপাড়ে একটি বস্তা দেখতে পান। বস্তার মুখ খুলে পিয়ারা বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এসআই (নিরস্ত্র) খায়রুল আলম লাশের সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পিয়ারা বেগমের স্বামী খালেক মিস্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে বলে স্বজনরা জানান। স্থানীয়রা জানান, পিয়ারা বেগম একজন ভালো মহিলা ছিলেন। তার লাশ উদ্ধারের খবরে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ছুটে আসেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে। স্থানীয়রা এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট