1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

কুয়াকাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মানববন্ধন ও সৈকত পরিস্কার অভিযান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনএসএস-এর উদ্যোগে মানববন্ধন ও সৈকত পরিস্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে “Annual Gathering for Climate Action” স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালিত হয়, যেখানে অংশ নেন বিভিন্ন উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠন ও স্থানীয় জনতা।

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদীভাঙনের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। এনএসএস-এর আহ্বানে বুধবার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে মানববন্ধন ও পরিস্কার অভিযান পরিচালিত হয়। মানববন্ধনে বক্তারা সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশবান্ধব আচরণ, প্লাস্টিক বর্জ্য কমানো ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

মানববন্ধন শেষে এনএসএস-এর উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযানে দুই শতাধিক স্বেচ্ছাসেবক, পর্যটক ও স্থানীয় মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় মানুষের অংশগ্রহণ বাড়বে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ আরও শক্তিশালী হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন এনএসএস নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বোস্তামী, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিধুদান বিশ্বাস, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরা’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু, সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম হোসেন রাজু, সাংবাদিক জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

এনএসএস-এর এই উদ্যোগ উপকূলীয় পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি সহযোগিতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে টেকসই সমাধান এনে দিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট