1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জোটের প্রার্থী পার্থ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে ভোলা-১ আসনের নির্বাচনী পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এর আগে একই আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ভোলা সদর আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ২ জনের মনোনয়ন বাতিল হয়। পরে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে এই আসনে ৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
প্রার্থীরা হলেন— জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,
জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান, গণ অধিকার পরিষদের প্রার্থী আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আফরাফ আলী।

ভোলা-১ (সদর) আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩৫৪ জন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন দলের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট