1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বরিশালে বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

বরিশালে বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করেছে দলটির কেন্দ্র। এতে বরিশাল মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা বাতিল হলো।

দলীয় সূত্র জানায়, বরিশাল মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশি আরও ১২ জন নেতার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ৯ জানুয়ারি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য সুদৃঢ় করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নেতারা ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করায় তাঁদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

যাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন—বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি জেসমিন সামাদ শিল্পী, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, কামরুল আহসান রুপন এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জাবের আব্দুল্লাহ সাদী।

দলীয় সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় সিদ্ধান্তে বরিশাল মহানগর বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার হবে এবং ভবিষ্যতে শৃঙ্খলাভিত্তিক কার্যক্রম পরিচালনায় এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট