1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ক্রিকেট বল ঘরে পড়ায় শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মার নিক্ষেপের অভিযোগ, বার্ন ইউনিটে ভর্তি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ক্রিকেট খেলার সময় বল ঘরে ঢুকে পড়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মার নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষার্থীর ডান হাত গুরুতরভাবে দগ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাউফল পৌর শহরের উপজেলা ভূমি কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নেহাল (১৫)। সে বাউফল পৌর শহরের গার্লস স্কুল সড়কের বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নেহাল প্রতিদিনের মতো সহপাঠীদের সঙ্গে ওই পরিত্যক্ত মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় খেলার বল পাশের বাসাবাড়ির আঙিনায় চলে গেলে বল আনতে গেলে হালিমা বেগম (৪৫) নামে এক নারী তার দিকে গরম ভাতের মার নিক্ষেপ করেন। এতে নেহালের ডান হাতের বড় একটি অংশ দগ্ধ হয়।

নেহাল জানায়, খেলাকে কেন্দ্র করে অভিযুক্ত নারী এর আগেও একাধিকবার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হালিমা বেগম বলেন, তিনি কাউকে লক্ষ্য করে গরম ভাতের মার ছুড়ে মারেননি। ভুলবশত সেটি নেহালের হাতে লাগতে পারে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা নেছার উদ্দিন বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বাউফল থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট