1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে নাজিমুদ্দিন আলম

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম।

শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিমুদ্দিন আলমের সুচিন্তিত পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন—এমন প্রত্যাশা দলীয় নেতৃত্বের।

নাজিমুদ্দিন আলম এর আগে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে দলের মনোনয়ন না পাওয়ার পর এবং দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকায় তিনি কিছুটা আড়ালে ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের উপদেষ্টা কাউন্সিলে তাঁর অন্তর্ভুক্তিকে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক কর্মকাণ্ডে অভিজ্ঞ নেতাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট