1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, যাচাই-বাছাই সম্পন্ন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, পটুয়াখালীর চারটি আসন থেকে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৭ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পটুয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু এবং পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হক-এর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়।

জেলা প্রশাসক জানান, ‘বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’ যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এবং জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী উপস্থিত ছিলেন। প্রার্থীরা, তাদের প্রস্তাবকারী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট