1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

 বিএনপিতে যোগ দিলেন ববি হাজ্জাজ ও রেদোয়ান আহমেদ, মিত্রদের জন্য আরও ১০ আসন ছাড়

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্র দলগুলোর সঙ্গে সমঝোতার অংশ হিসেবে আরও ১০টি আসন ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। একই সংবাদ সম্মেলনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নাটকীয়ভাবে ঘোষণা করা হয় যে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে এবং ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

বিএনপি মিত্র দলগুলোর জন্য ছাড় দেওয়া ১০টি আসনের তালিকা নিম্নরূপ:

১. বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য)
২. ঢাকা-১২: সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)
৩. পটুয়াখালী-৩: নুরুল হক নূর (গণ অধিকার পরিষদ)
৪. ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন)
৫. নড়াইল-২: ফরিদুজ্জামান ফরহাদ (এনপিপি; ধানের শীষ প্রতীকে)
৬. পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি-কাজী জাফর)
৭. যশোর-৫: মুফতি রশিদ (ইসলামী ঐক্যজোট)
৮. ঝিনাইদহ-৪: মুহাম্মদ রাশেদ খান (গণ অধিকার পরিষদ)
৯. ঢাকা-১৩: ববি হাজ্জাজ
১০. কুমিল্লা-৭: ড. রেদোয়ান আহমেদ

মির্জা ফখরুল জানান, আন্দোলনের সহযোদ্ধাদের সম্মানে বিএনপি এ ত্যাগ স্বীকার করেছে। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপির কোনো নেতা-কর্মী স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ালে তাঁর বিরুদ্ধে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শরিক দলের প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন।

বিএনপি এখন পর্যন্ত ২৭২টি আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। গতকাল জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি এবং আজ আরও ১০টি আসন ছাড় দেওয়া হয়েছে। বাকি ১৪টি আসন নিয়ে অন্য মিত্রদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট