1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালীতে সরোয়ার হাওলাদার হত্যা মামলার অভিযুক্ত সবুজ আকন গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর ইটবাড়িয়ায় সরোয়ার হাওলাদার হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সবুজ আকনকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সবুজ আকন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের মৃত কাদের আকনের ছেলে। র‍্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত ভিকটিম সরোয়ার হাওলাদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত ১৪ নভেম্বর বিকেলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোনে ডেকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় সরোয়ারকে। সেখানে পূর্বপরিকল্পিতভাবে মারাত্মক অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় সরোয়ার হাওলাদারকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ নভেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই দেলোয়ার হাওলাদার বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজ আকনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট