1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

আলতাফ হোসেন চৌধুরী: আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী শনিবার পটুয়াখালীর দুমকি উপজেলায় এক মতবিনিময় সভায় বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে।

পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৬ বছর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার ও জুলুম চালিয়েছে। পাঁচ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীকে।”

তিনি সভায় আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ।” সভাটি অনুষ্ঠিত হয় শনিবার বিকাল সাড়ে তিনটায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি এবং দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন।

এ ছাড়া ধরান্দী ডিগ্রি কলেজের প্রভাষক আবুবকর পান্না, মেঘনাথ হালদার এবং পাংগাশিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী শাহিনুর বেগম তাদের বক্তব্য প্রদান করেন। সভা সঞ্চালনা করেন দুমকি বিএনপি নেতা মতিউর রহমান দিপু ও ছাত্রদলের আহ্বায়ক সুমন শরীফ।

স্থানীয় বিএনপি নেতৃত্ব জানায়, সভায় দলীয় কর্মসূচি ও জাতীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে বলে তারা মন্তব্য করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট