1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

কলাপাড়ায় ইয়াবা সেবন ও বহনে যুবকের ছয় মাসের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবন ও বহনের অভিযোগে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মহিপুর থানাধীন রাজা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানের মোটরসাইকেলে তল্লাশি চালায়। অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করেন। তল্লাশিতে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা এবং ৩৬ ধারার সারণি-১৬ অনুযায়ী মিজানুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আটককৃত ব্যক্তি কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. আনিসুর রহমানের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ এ সংক্রান্তে বলেন, “মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড প্রদান করা হয়েছে।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছি।” স্থানীয় প্রশাসন মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট