1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

কুয়াকাটা টার্মিনালে গাঁজা সেবনে দুই ব্যক্তির ২১ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অভিযোগে কুয়াকাটা টার্মিনাল এলাকা থেকে আটক সাগর পাটোয়ারী (৩৬) ও ফারুক হাওলাদার (৩৮) নামে দুই ব্যক্তিকে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের পরিচালনায় মঙ্গলবার (১৮ নভেম্বর) কুয়াকাটা টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষিত হয়। আদালত সূত্রে জানা গেছে, কুয়াকাটা টার্মিনালে গাঁজা সেবনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে মহিপুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

আদালতে প্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই অভিযুক্তকে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায় হলে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক এ বিষয়ে বলেন, “কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।” তিনি আরও বলেন, “মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে। তাই সবাইকে সচেতন হতে হবে এবং মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কুয়াকাটা সমুদ্রসৈকত ও টার্মিনাল এলাকায় পর্যটকদের আগমনের কারণে মাদক বিক্রি ও সেবনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। অভিযানে মহিপুর থানার পুলিশ বাহিনী সহায়তা করেছে বলেও জানা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট