1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন পটুয়াখালীর বড় বিঘাইয়ের সাবেক চেয়ারম্যান জাফর হাওলাদার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ১৮ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। কারা সূত্র জানায়, জাফর হাওলাদারকে ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে ‘গ ডেভিল হান্ট’ অভিযানে আটক করা হয়েছিল। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুপুর ১টা ৪০ মিনিটে ভর্তি করা হয়। সেখানে ইসিজি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার ভাগ্নী রুমা সোমবার দুপুরে জানান, “আমার মামা সুস্থ মানুষ ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন এটা আমরা জানতাম না। মারা যাওয়ার পর আমরা বিষয়টি জানতে পারছি।” পরিবার প্রথমে তার অসুস্থতার খবর পায়নি বলে জানিয়েছেন তিনি।

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, “কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে; তারা এসে বাকি ব্যবস্থা নেবেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর হাওলাদার বড় বিঘাই ইউনিয়নে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য সাবেক চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবার ও স্থানীয় নেতারা তার মৃত্যুর পিছনের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন, যদিও কারা কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার কথা জানিয়েছেন।

পটুয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীকে ভর্তির সময় তার অবস্থা গুরুতর ছিল। ইসিজি করা হলেও তিনি বেঁচে থাকতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট