1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফরিদপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা পেলেন ২ হাজার মানুষ

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

 

ফরিদপুরের ভাঙ্গায় কাউলিবেড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আনোয়ারা-হামিদা হাসপাতালের উদ্যোগে এর উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে প্রায় ২ হাজার চক্ষু রুগীর  চিকিৎসা, এর মধ্যে প্রায় ৫০০ ছানি অপারেশনের জন্য বাছাই পরবর্তীতে ঢাকায় নিয়ে ফ্রী ছানী অপারেশনের প্রক্রিয়া সহ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

যুবনেতা মো. আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন, মো. শিহাব মাতব্বর, আমানুর মাতুব্বার, তৌহিদ মোল্লা, রিসাদ হোসেন, বাবুল মাতুব্বর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্থপতি মুজাহিদ বেগ বলেন, জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি। আমি সংসদ সদস্য হই বা না হই তাতে আমার কিছু যায় আসেনা। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা। আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রায় ২ হাজার রোগীকে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার অসহায় ব্যক্তিকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেবামূলক এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, মানবসেবার  উদ্যেশ্যে স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরেই ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার আন্তরিকতা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট