1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা

ভোলায় মহিষ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ভোলার উপকূলীয় অঞ্চলে মহিষ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ অ্যালামনাই সাপোর্ট গ্রান্ট ২০২৪–এর অর্থায়নে গ্রামীণ জনউন্নয়ন সংস্থার অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। প্রকল্প পরিচালক ড. কে এম এ তাহের এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ অ্যালুমনি সাপোর্ট গ্রান্ট–২০২৪ প্রকল্পের সহকারী পরিচালক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক এস এম শাহজাহান।

উল্লেখিত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. কাজী শারমিন আক্তার। 

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, ডা. খলিলুর রহমান, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম।

কর্মশালায় মহিষ লালন–পালন, প্রজনন বৃদ্ধি, উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ায় মহিষ সংরক্ষণসহ মহিষ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি–সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে ভোলার বিভিন্ন উপজেলা থেকে আসা মহিষ খামারি ও লালন–পালনকারীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট