1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

ভোলার ইলিশায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ভোলার ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকা থেকে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তাজিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে এসআই তাজিম ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা একটি ব্যাগ ফেলে দ্রুত সরে যায়।

পরে ওই ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইলিশা পুলিশ ফাঁড়িতে জব্দ তালিকা করে রাখা হয়েছে।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তাজিম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট