1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ, ৬ চালককে জরিমানা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসগুলোর ছয় চালককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল (রবিবার) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানের সময় ঢাকাগামী বিভিন্ন বাসে রাখা ৩৫ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব মাছ পৌর এলাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক বলেন, “১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণে মাঠ প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট