1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

র‍্যাগিংয়ের অভিযোগে পবিপ্রবির তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

র‍্যাগিংয়ের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৮ অক্টোবর রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়েছে, কৃষি অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান (সুপ্ত), যিনি শহীদ জিয়াউর রহমান হল–১-এর আবাসিক ছাত্র, র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব, সক্রিয় অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দুই সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন।

একই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. নাফিউল আলম নাহিদ, শহীদ জিয়াউর রহমান হল–১-এর আবাসিক ছাত্র, এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।

এ ছাড়া কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশা, কবি বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী, ঘটনাটির মূল উসকানিদাতা এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ করায় তাকেও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারের মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি উপাচার্যের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট