1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পটুয়াখালীতে ফিউচার ক্যাডেট মেধাবৃত্তি-২০২৫ অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

জেলাব্যাপী পঞ্চম শ্রেণীর প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ফিউচার ক্যাডেট মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা শুক্রবার সকালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ফিউচার ক্যাডেমি পটুয়াখালীর পরিচালক খাদিজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষাটি সম্পন্ন হয়।
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার বিভিন্ন অংশ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালীর উদ্যোগে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের দক্ষতা যাচাই এবং ভবিষ্যৎ ক্যাডেট প্রশিক্ষণের লক্ষ্যে পরিচালিত হয়েছে।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মুশফিকা আক্তার তুলি, ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালীর উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম ও পরিচালক খাদিজা বেগম, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ আলম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহিদুল ইসলাম খান এবং হল সুপার রবিউল হাসান ফিরোজ।

খাদিজা বেগমের পরিচালনায় এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে। কেন্দ্র পরিদর্শনে আগত সকলে একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অভিভাবকেরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই ধরনের উদ্যোগ শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট