1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালীর মহিপুরে বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক: ২০ জন আহত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর মহিপুরে একটি বরফ কলের কনডেন্সার পাইপ লিক হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দিবারাত্রে দুইটার দিকে ঘটে এ দুর্ঘটনায় পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী আইস প্ল্যান্ট নামক বরফ কলে রাতে হঠাৎ কনডেন্সার পাইপ লিক হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে দুর্গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ে। ফলে বরফ কলের কর্মীসহ আশপাশের লোকজনের শ্বাসকষ্ট, চোখ ও গলায় জ্বালাপোড়া শুরু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কলের ভিতর থেকে শ্বাসকষ্টে আক্রান্ত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাকি আহতরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, “অ্যামোনিয়া একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্যাস। গ্যাস ছড়িয়ে পড়ার পর আমরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছি।”

তিনি আরও জানান, এর আগেও এলাকায় কয়েকটি বরফ কলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। নিয়মিত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে এমন ঘটনা বাড়ছে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট