1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ভোলার সকল উপজেলায় বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচি

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

‘বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫’ উপলক্ষে ভোলার সকল উপজেলায় শুরু হয়েছে বিনামূল্যে রেবিস ভ্যাকসিনেশন কর্মসূচি। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান। তিনি জানান, জলাতঙ্ক একটি প্রতিরোধযোগ্য প্রাণঘাতী রোগ। এ রোগ প্রতিরোধে মানুষ ও পোষা প্রাণীকে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। তাই এ কর্মসূচির মাধ্যমে ভোলার প্রতিটি উপজেলায় বিনামূল্যে রেবিস ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, চলতি বছর ভোলায় মোট ৭০০ ডোজ রেবিস ভ্যাকসিন সরবরাহ পাওয়া গিয়েছে। এর মধ্যে ভোলা সদর ১৫০, চরফ্যাশন ১৫০, জেলা প্রাণি হাসপাতাল ১০০, লালমোহন ১০০, বোরহানউদ্দিন ১০০, তজুমুদ্দিন ৪০ এবং মনপুরায় ৩০, দৌলত খান উপজেলায় ৩০ ডোজ টিকা দেওয়া হবে। প্রতিটি উপজেলায় নির্ধারিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, প্রচারপত্র বিতরণ সামাজিক মাধ্যম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত ভ্যাকসিনেশন ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে ভোলায় জলাতঙ্ক সংক্রমণ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট