1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

 পটুয়াখালীর দশমিনায় মসজিদের ইমামকে গলাকেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি: অভিযোগ ওলামা দলের সভাপতির বিরুদ্ধে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

 পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক মসজিদের ইমামকে গলাকেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা সামছুল হকের বিরুদ্ধে। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা হাজিরহাট বাজারের একটি দোকানে ইমাম মাওলানা ওবায়দুল্লাহ হামজাকে এবং গলাকেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইমাম হামজা তার ফেসবুক আইডিতে পোস্ট করে বিষয়টি জানালে হয়।

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট গ্রামের বায়তুল ফজল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওবায়দুল্লাহ হামজাকে গলাকেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা সামছুল হকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা হাজিরহাট বাজারের একটি দোকানে বসেছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সামছুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, ইউনিয়ন বিএনপির সভাপতি জহির চৌকিদারসহ স্থানীয় কয়েকজন। সেখানে মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহ হামজা গেলে মাওলানা সামছুল হক তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন এবং গলাকেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন।

পরবর্তীতে ইমাম মাওলানা ওবায়দুল্লাহ হামজা তার ফেসবুক আইডিতে পোস্ট করে বিষয়টি জানান। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে ইমাম হামজা বলেন, “জুমার নামাজ শেষে আমি চায়ের দোকানে যাই। সেখানে উপস্থিতদের মধ্যে মাওলানা সামছুল হক আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং গলাকেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কেন এমন করলেন আমি জানি না। বিষয়টি আমি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি।”

অভিযোগ অস্বীকার করে ওলামা দলের সভাপতি মাওলানা সামছুল হক বলেন, “ নিয়ে আলোচনা হচ্ছিল। ইমামের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। তিনি কিছু লোকের উসকানিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা পোস্ট দিয়ে আমার সম্মান নষ্ট করছেন।”

অন্যদিকে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল ও ইউনিয়ন বিএনপির সভাপতি জহির চৌকিদার বলেন, “আমরা ঘটনাস্থলে ছিলাম, ইমামের সঙ্গে ওলামা দলের সভাপতির কোনো অসৌজন্যমূলক আচরণ দেখিনি। বিষয়টি নিয়ে ফেসবুকে যেভাবে পোস্ট করা হয়েছে তা সত্য নয়।”

উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার বলেন, “ঘটনার বিষয়ে ইমাম আমাকে জানিয়েছেন। করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট